Gablu-Henry

Gablu-Henry (comics)

gablu

তোমরা কি গাবলুকে চেনো? সেই ছোট্ট নেড়া মাথা ছেলেটাকে? যে দুহাত পকেটে পুরে শিষ দিতে দিতে নানারকম কান্ড বাধিয়ে ফেলতে পারে! ক্যান্ডি আর আইসক্রিম খেতে সে বড্ড ভালোবাসে। যারা এখন বেশ বড়, তারা ছোটবেলায় গাবলুর দেখা পেতে “আনন্দমেলা*”র পাতায়, মনে পড়ে কি? কিন্ত গাবলু তো আসলে হেনরি। বাংলা পত্রিকায় কি আর হেনরি নামটা ভাল লাগে? তাই হেনরি কে করে দেওয়া হল গাবলু। এই ধরনের নামের সাথেই বাঙ্গালিদের বেশি পরিচয়। শুধু নামটাই পরিবর্তন করা হয়েছে মাত্র আর সবকিছুই একই আছে। তাই গাবলুর সম্বন্ধে জানতে চাইলে আসলে আমাদের হেনরি সম্বন্ধেই খোঁজ খবর করতে হবে।

Bookmark and Share

About the Author